
আর জি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। ছাত্র সমাজ-এর অন্যতম আহ্বায়ক সায়ন লাহিড়ি-কে পুলিশ তুলে নিয়ে গিয়েছে বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার।
এক্স পোস্টে ছবি পোস্ট করে তাঁর হুমকি, পুলিশ দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা যাবে না। যদিও সায়ন-কে পুলিশ আটক বা গ্রেফতার করেছে কি না সেই ব্যাপারে রাজ্য বা কলকাতা পুলিশের তরফ থেকে কিছুই জানানো হয়নি। এক্স হ্যান্ডেলে সুকান্তের দাবি, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দফতর থেকে বেরোতেই সায়ন-কে পুলিশ তুলে নিয়ে গিয়েছে। তিনি লিখেছেন, আজকের নাগরিক আন্দোলন দেখে কেঁপে গিয়েছে নবান্ন। কর্মসূচি মিটতেই শুরু হয়ে গেল আর এক দফা ধরপাকড়। পুলিশ তুলে নিয়ে গেল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন লাহিড়ি-কে।
