গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ছাত্রীকে ধর্ষণ করে খুন, পুলিশ ক্যাম্পে আগুন 

    ছাত্রীকে ধর্ষণ করে খুন, পুলিশ ক্যাম্পে আগুন 

    0
    190
    ন’বছরের শিশুকে ধর্ষণ-খুনের অভিযোগে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে জয়নগরে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা।
    ঝাঁটা, লাঠি, বাঁশ নিয়ে মহিষমারি পুলিশ ফাঁড়িতে চড়াও হন মানুষ। থানার ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। জ্বালিয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ নথি।  ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে র‌্যাফ নামানো হয়েছে। পাল্টা লাঠিচার্জ করেছে পুলিশ। ছোড়া হয়েছে কাদানে গ্যাস।  পাশাপাশি এলাকার মানুষকে বুঝিয়ে শান্ত করার চেষ্টাও চলছে।শুক্রবার রাতে মহিষমারি এলাকায় পুকুর থেকে উদ্ধার করা হয় এক শিশুর দেহ। পরিবার জানিয়েছে, দুপুরে কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল ওই শিশু। চতুর্থ শ্রেণির ছাত্রী সে। কিন্তু কোচিং থেকে আর বাড়ি ফেরেনি। শিশুকে খুঁজে না পেয়ে মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গিয়েছিলেন পরিবারের সদস্যেরা। অভিযোগ, তাঁদের কথায় প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি। তাঁদের বলা হয়েছিল, জয়নগর থানায় অভিযোগ জানাতে হবে। পরিবারের দাবি, অভিযোগের কথা শুনেই পুলিশ তৎপর হয়ে উঠলে শিশুটিকে হয়তো বাঁচানো যেত। বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যেই পুকুর থেকে শিশুর দেহ খুঁজে পায় পুলিশ। তার পর সকালে এলাকায় উত্তেজনা ছড়ায়। সিসিটিভি ফুটেজ দেখে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছে তারা।