ছাত্রীদের মন্দারমণিতে নিয়ে যেত মনোজিৎ, বিস্ফোরক অগ্নিমিত্রা

0
185

ছাত্রীদের জোর করে মন্দারমণিতে নিয়ে যেত মনোজিৎ। বিস্ফোরক অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পাল। বিজেপি বিধায়কের দাবি কসবায় ধর্ষণকাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূলের আশীর্বাদপুষ্ট। কলেজের দাদা হিসেবে তার একচেটিয়া দাপট রয়েছে। তার নির্দেশ না মানলে ছাত্রীদের জোর করে মন্দারমণির সমুদ্র সৈকতে নিয়ে যেত। কেউ থানায় অভিযোগ জানালেও পুলিশ পাল্টা অভিযোগকারীদেরই মিটমাট করার পরামর্শ দিত।