ছাত্রীর শ্লীলতাহানি শিক্ষকের, গঙ্গাসাগরে উত্তেজনা 

0
255
Teachers molestation of student tension in Gangesagar
Teachers molestation of student tension in Gangesagar
সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে বরখাস্তের দাবিতে অভিভাবকদের বিক্ষোভে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, স্কুলের সামনে বিক্ষোভ চলাকালীন হামলা চালান স্থানীয় তৃণমূল কর্মীরা।
ঘটনাস্থলে সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামীম শাহ এবং মুড়িগঙ্গা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল যান। তাঁরা বিক্ষোভকারীদের উপর চড়াও হন বলে অভিযোগ। বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি তাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিও তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনকারীদের তোলা সমগ্র অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিবার সূত্রে খবর, গত শুক্রবার ক্লাস চলাকালীন আলাদা করে তাকে ডেকে নেন সহকারী শিক্ষক। সেই সময় তিনি ছাত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। ছাত্রীর শ্লীলতাহানিও করা হয়। বাড়িতে গিয়ে মাকে সব কথা বলে ছাত্রী। পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা এর পর স্কুলে যান এবং ভারপ্রাপ্ত প্রধানশিক্ষককে বিষয়টি জানান। অভিযোগ, এ নিয়ে থানায় যেন কোনও অভিযোগ না করা হয়, প্রধানশিক্ষক সেই অনুরোধ জানান পরিবারের কাছে। এর পর রাতের অন্ধকারে ছাত্রীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।