গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home East Medinipur ছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষককে গণধোলাই

    ছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষককে গণধোলাই

    0
    196

    ক্লাস থ্রি-র ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে।

    অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ স্কুলের ভিতরেই ক্লাস থ্রি-র ছাত্রীকে শ্লীলতাহানির পাশাপাশি মোবাইলে নগ্ন ভিডিও দেখানো হত বলে অভিযোগ। শুক্রবার ঘটনার পুনরাবৃত্তি হলে গ্রামবাসীরা স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তালা মেরে আটকে রাখা হয় অভিযুক্তকে। অভিযোগ তখন গ্রামবাসীদের হুমকি দিতে থাকেন শিক্ষক। খবর পেয়ে ভগবানপুর থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের ঘেরাটোপেই অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দেয়।

    জুতো পেটা করেন মহিলারা। পুলিশ কোনওরকমে অভিযুক্ত শিক্ষককে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়।