
সিবিআই-যে আস্থা রেখে ছাত্র আন্দোলনের শরিক হতে চান আর জি কর-র নিহত চিকিৎসকের মা-বাবা। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদকে জিইয়ে রাখতে চান বলেও তাঁরা জানিয়েছেন।
পাশাপাশি রাজ্য সরকারকে নিশানা করে নির্যাতিতা চিকিৎসকের মায়ের মন্তব্য, রাজ্য প্রশাসন কুলকিনারা করতে পারেনি। আন্দোলনকারী সকলেই তাঁদের সন্তানের জন্য বিচার চাইছে। আন্দোলনরত ছেলে মেয়েদের নিজের ছেলে মেয়ে মনে করে আন্দোলনে যোগ দেবেন। কারণ, তাঁরা মেয়ে বিচার চান। নিরপেক্ষ ভাবে যারা আন্দোলনে তাঁদের ডাক দেবেন, তাতে যোগ দেবেন। হাসপাতালে চলা দালালচক্র নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, মেয়ে কাছে অনেক কথাই শুনতেন। কোটি কোটি টাকার খেলা চলে। তবে মেয়ে জন্য ছাত্র আন্দোলনের পাশেই থাকবেন।
