ছাত্র-ছাত্রী বিহীন প্রাথমিক স্কুলে ৩ শিক্ষিকা

0
339
3 teachers in a primary school without students
3 teachers in a primary school without students
রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল যখন শিক্ষক-শিক্ষিকার অভাবে ধুঁকছে, তখনই ছাত্র-ছাত্রী বিহীন প্রাথমিক স্কুলে খোঁজ মিলল ৩ জন শিক্ষিকার। এমনই দৃশ্য ধরা পড়েছে দক্ষিণ ২৪ পরগনার শ্রীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গিয়েছে, সোনারপুর রাজপুর পুরসভার অন্তর্গত শ্রীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কোনও ছাত্র-ছাত্রী না থাকলেও দিনের পর দিন স্কুলে শুধু সই করে বেতন নিয়ে যাচ্ছেন ৩ জন শিক্ষিকা। দীর্ঘ কয়েক বছর ধরে ছাত্র-ছাত্রী কমতে কমতে এখন শূন্যে এসে দাঁড়িয়েছে। আর এই স্কুলে ছাত্রছাত্রী না আসায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা থেকে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও। এমন কি যাত্রাপালা রিহার্সালের জন্য স্টেজ ও করা রয়েছে স্কুলের এক কক্ষে। এছাড়াও খাওয়া-দাওয়ার জন্য সেখানে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী কাঠের উনুনও। গোটা স্কুল জুড়ে ভর্তি হয়ে রয়েছে আগাছায়, যার ফলে বাড়ছে সাপের উপদ্রব। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা অনিতা ঢালী তিনি জানান, ২০২৪-র জানুয়ারি মাস থেকে একেবারে শূন্য হয়ে গেছে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা। প্রাইমারি স্কুল ম্যানেজমেন্টকে এই স্কুলের বিষয়ে অবগত করা হয়েছে। স্কুলের সভাপতি বরুণ সরকার বলেন, আশেপাশে প্রাইমারি স্কুলের সাথে হা স্কুল একসাথে থাকায় তারা সেখানেই চলে যাচ্ছে।