ছাত্র-জনতার দখলে মুজিবের বিখ্যাত ধানমন্ডি ৩২ নম্বর

0
219
Mujibs famous Dhanmondi number 32 occupied by students
Mujibs famous Dhanmondi number 32 occupied by students

বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতা।

রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়েছে কয়েক হাজার আন্দোলনকারী।বৃহস্পতিবার ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বর, রাফা প্লাজাসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক ছাত্র-জনতা অবস্থান নেয়।এদিকে খবর আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ৩২ নম্বরের সামনে অবস্থান করছে। এছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে অবস্থান নিয়েছে। উল্লেখ্য বাংলাদেশে ৫ আগস্ট ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এই অবস্থায় রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থানকারী আন্দোলনকারীদের শেখ হাসিনা এবং সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা গিয়েছে বৃহস্পতিবার। সাম্প্রতিক আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন এবং শেখ হাসিনার বিচার দাবি করছেন তারা। এদিকে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দকে ধানমন্ডি ৩২ নম্বরে দেখা যায়নি। তবে দু-এক জন নেতাকর্মী কালো পোশাকে আসলে তাদের তাড়া করতে দেখা যায় ছাত্রদের। অন্যদিকে ঢাকায় এবার গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রাক্তন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং প্রাক্তন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।