ছাত্র বিক্ষোভে ধুন্ধুমার মহিষাদল রাজ কলেজ

0
559
Dhundhumar Mahishadal Raj College in student protest
Dhundhumar Mahishadal Raj College in student protest
পরীক্ষা’কে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজে।  জানা গিয়েছে, মহিষাদল রাজ কলেজে হলদিয়া ল কলেজের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সিট পড়েছিল।
পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরু হওয়ার পর দেখা যায়, সেখানে ইউনিয়নের সদস্যরা পরীক্ষার গার্ড দিচ্ছেন। এমনকী, তাঁদের পাস করিয়ে দেওয়া হবে বলে টাকাও চাওয়া হয় বলে অভিযোগ।একাধিক অভিযোগকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মহিষাদল রাজ কলেজে। পরীক্ষার্থী এবং ইউনিয়ন সদস্যদের মধ্যে তুমুল হাতাহাতি শুরু হয় কিছুক্ষণের মধ্যেই।  গুরুতরভাবে আহত হন বেশ কয়েকজন পরীক্ষার্থী। ক্ষুব্ধ পরীক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অধ্যক্ষের ঘরের দরজাও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর দেওয়া হয় মহিষাদল থানায়।মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গেলেও পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।  গোটা ঘটনাকে কেন্দ্র করে কার্যত হুলুস্থুল পড়ে যায় গোটা এলাকায়।