ছাব্বিশে পগারপার, তৃণমূলকে হঠানোর ডাক শমীকের

0
173

একদিন পশ্চিমবঙ্গে বিজেপির ভোট ১ শতাংশের নীচে ছিল। আর আজ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে হঠিয়ে বিজেপির সরকার গঠনের জন্য তৈরি হচ্ছেন। এবারে আর দুশো পার নয়, তৃণমূলের পগারপার নিশ্চিত। রাজ্য সভাপতি পদে দায়িত্ব নিয়েই এমনই রণহুঙ্কার ছেড়েছেন শমীক ভট্টাচার্য। শমীক এও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ কোথায়? রাজ্যের মানুষ স্থির করে নিয়েছেন, ছাব্বিশের ভোটে তৃণমূলকে তাঁরা বিদায় দেবেন, কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক আর কাজে লাগছে না। দুর্নীতির সরকারকে হঠাতে মানুষ বদ্ধ পরিকর। তাঁর কথায়, বিজেপি সংখ্যালঘু বিরোধী নই, কারণ, পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরাও আক্রান্ত।