
ছাব্বিশের নির্বাচনে ২৩০ আসনে জয় পাবে তৃণমূল। দাবি করেছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল নেতা বলেছেন যত এনআরসি, এসআইআর-র ভয় দেখানো হোক কেন বিজেপি কিছু করতে পারবে না।
তিনি আরও বলেছেন এখানে কোনও বাংলাদেশি নেই, রোহিঙ্গা নেই। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছেন অসমে জেলে ঢোকানোর ভয় দেখিয়ে ক্ষমতায় এসেছে। এখানে এসব পারবে না। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে উপড়ে ফেলেছে।
এখানে ভয় দেখিয়ে লাভ নেই। ছাব্বিশে নির্বাচনে ২৩০ আসন দখল করে ফের ক্ষমতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।








