ছিনতাইয়ে বাধা, মহিলাকে গণধর্ষণ সামশেরগঞ্জে

0
199
chintai a badha ganodharsan
chintai a badha ganodharsan

ছিনতাইয়ে বাধা দেওয়ায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের মালঞ্চ কৃষ্ণনগরে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে  বছর ৩০-র ওই মহিলা রঘুনাথগঞ্জে এক ব্যাঙ্ককর্মীর বাড়িতে পরিচারিকার কাজ করেন। এরপর বাড়ি ফেরার সময় রঘুনাথগঞ্জ থেকে বাস ধরে আঁকুড়া বাসস্ট্যান্ড থেকে নেমে মালঞ্চয় তাঁর বাড়িতে ফেরেন। অভিযোগ সেই সময় তিন যুবক তাঁর হাত থেকে মানিব্যাগ ও মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা করে। ছিনতাইকারীদের পিছু ধাওয়া করেন ওই মহিলা। কিছুদূর যাওয়ার পর ছিনতাইকারীরা মহিলাকে তুলে নিয়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে  ধর্ষণ করে বলে অভিযোগ। পরে নির্যাতিতাকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে  ।