ছুরির আড়াই ইঞ্চি সইফের শিরদাঁড়ায়, প্রকাশ্যে  

0
130
ছবি : সংগৃহীত

ছুরির আড়াই ইঞ্চির ধারালো অংশ আটকে গিয়েছিল সইফ আলি খানের শিরদাঁড়ায়। ফলে শিরদাঁড়া থেকে বেরিয়ে আসছিল সেরিব্রোস্পাইনাল তরল। অস্ত্রোপচারের মাধ্যমে বার করা হয় ছুরির সেই ভাঙা অংশ।

এবার সেই ছুরির ছবি প্রকাশ্যে এসেছে। লীলাবতী হাসপাতালের তরফ থেকে অ্যানেস্থেসিয়োলজিস্ট নিশা গান্ধী জানিয়েছেন, সইফ আলি খানের শিরদাঁড়ার আঘাত খুবই গভীর ছিল। অল্পের জন্য বেঁচেছেন অভিনেতা। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে মাত্র ২ মিলিমিটার দূরে ছুরিকাঘাত করেছিল আততায়ী। সেই আঘাত নিয়েই হাসপাতালে আসেন তিনি। অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে সন্তানদের নিয়ে উদ্বেগে ছিলেন সইফ আলি খান।

বাচ্চাদের কথা বার বার জিজ্ঞাসা করছিলেন তিনি। সইফ আলি খানের শরীর থেকে বার করে আনা ছুরি ইতিমধ্যে মুম্বই পুলিশের হাতে তুলে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।