ছেলেকে কোলে নিয়ে ঝুলছে বাবা, পাশে স্ত্রী, হাড়হিমকাণ্ড হালতুতে

0
115
ছবি সৌজন্যে : নিজস্ব

আড়াই বছরের শিশুকে কোলে নিয়ে ঝুলছে বাবা, পাশে ঝুলন্ত অবস্থায় স্ত্রীও। ট্যাংরাকাণ্ডের মধ্যে হাড়হিম করা ঘটনা এবার হালতুতে।

পুলিশ সূত্রে খবর মঙ্গলবার হালতুর পূর্বপল্লির বাসিন্দা বছর ৪০-র সোমনাথ রায়। তাঁর স্ত্রী বছর ৩৫-র সুমিত্রা রায় এবং তাদের আড়াই বছরের ছেলের রুদ্রনীলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। বাবা সোমনাথের কোলে ঝুলন্ত অবস্থায় ছিল ছেলে রুদ্রনীলের দেহ। এমনটাই পুলিশের তরফে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছেলেকে খুনের পর কোলে নিয়ে বাবা-মা আত্মঘাতী হয়েছেন। ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। জানা গিয়েছে আর্থিক সমস্যায় ছিলেন সোমনাথ রায়। পাওনাদারও আসতেন বলে খবর।

তার জেরেই আত্মহত্যার ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের অন্যান্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা।