
ছেলেকে সঙ্গে নিয়ে ট্যাংরার শূর রোডের চিত্ত ভিলা বাড়ি থেকে বেরচ্ছেন দুই ভাই প্রণয় দে এবং প্রসূন দে। তখন প্রায় রাত ১ টা।
ট্যাংরাকাণ্ডের রাতের সিসিটিভি প্রকাশ্যে আসতেই রহস্য আরও বেড়েছে। এরপর ভোর সাড়ে তিনটের পর অভিষিক্তার কাছে গাড়ি দুর্ঘটনায় জখম হন দুই ভাই প্রণয়, প্রসূন দে এবং ছেলে প্রতীপ। বাড়ি থেকে বেরোনোর পর প্রায় আড়াই ঘণ্টা তাঁরা কোথায় ছিলেন। তা নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ। যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রথমে ছোট ভাই প্রসূন গ্যারেজ খুলে গাড়ি বের করেন। তারপর আবার গ্যারাজের দরজা বন্ধ করে গাড়িতে উঠে পড়েন। কিছুক্ষণ পর বেরোয় বাড়ির ছেলে ছেলে প্রতীপ। তার হাঁটা কিছুটা অস্বাভাবিক ছিল। এরপর বেরোন বড় ভাই প্রীতম দে। কিন্তু তার হাঁটাচলায় অস্বাভাবিকতা কিছু ছিল না। এরপর তিনজনেই গাড়ি নিয়ে বেরিয়ে যান। এরপর ভোরে অভিষিক্তার মোড়ের কাছে মেট্রোর পিলারে ধাক্কা মেরে জখম হন তিনজন। এদিকে প্রতিবেশীরা জানিয়েছেন মঙ্গলবার ট্যাংরার বাড়িতে ১২-১৫ জন কয়েক দফায় এসেছিলেন।
দরজা বন্ধ থাকায় ফিরে গিয়েছেন। সন্ধেতেও পুরো বাড়ি অন্ধকার ছিল। প্রতি সন্ধেয় বাড়ির ছাদে আরতি হত সেটাও হয়নি।






