ছেলেধরা গুজবে পেট্রাপোলে যুবককে গণপিটুনি

0
250
cheledhora vebe gono pituni
cheledhora vebe gono pituni

ছেলেধরা গুজবে এবার গণপিটুনি উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে। বারাসত, বনগাঁ, গাইঘাটা, ব্যারাকপুরের পর পেট্রাপোলের নরহরিপুর হরিমন্দির এলাকায় মানসিক ভারসাম্যহীন যুবককে ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোনওক্রমে ওই যুবককে উদ্ধার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে উত্তর দিনাজপুরের বাসিন্দা ওই যুবক মানসিক ভারসাম্যহীন, কোনওভাবে পেট্রাপোল এলাকায় চলে এসেছিল। বৃহস্পতিবার সেখানে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখেই ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ে।