ছেলেধরা সন্দেহে গণপিটুনি বনগাঁয়, গাইঘাটাতেও    

0
274
BONGA CHELE DHORA SONDEHE GANA PITUNI 1
BONGA CHELE DHORA SONDEHE GANA PITUNI 1
বারাসত, অশোকনগর, ব্যারাকপুরের পর বনগাঁ, গাইঘাটা, গণপিটুনির সিরিজ চলছেই। বনগাঁয় ছেলেধরা সন্দেহে এক ভবঘুরেকে গণপিটুনি দেওয়ার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে গাইঘাটাতেও ছেলেধরা সন্দেহে এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।  জানা গিয়েছে শনিবার রাতে বনগাঁর ঠাকুরপল্লি এলাকায় রাস্তায় ভবঘুরে এক যুবককে দেখতে পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরেই গুজব ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তে লোকজন জড়ো হয়ে ওই যুবককে গণপিটুনি দিতে শুরু করে। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কোনওমতে যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চালাচ্ছে। স্থানীয়দের একাংশের বক্তব্য রাতে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেই ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ে। এরইমধ্যে উত্তর ২৪ পরগনার গাইঘাটার বেড়িগোপালপুরে ছেলেধরা সন্দেহে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছেন এক যুবক। এলাকায় ঘোরাঘুরি করতে দেখে ছেলেধরা সন্দেহে গুজব ছড়ায়। এরপরেই শুরু হয় গণধোলাই। পরে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে নিয়ে যায়।