ছেলেধরা সন্দেহে বসিরহাটে যুবককে গণপিটুনি 

0
271
A young man was beaten up in Basirhat on suspicion of child abduction 1
A young man was beaten up in Basirhat on suspicion of child abduction 1
কাঁধে বস্তা দেখে ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে বসিরহাটের মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর উত্তর পাড়ায়।
ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশের দাবি, বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর উত্তর পাড়ার ওই যুবককে বেঁধে রেখে স্থানীয়েরা মারধর করেন বলে অভিযোগ। স্থানীয়দের একাংশ দাবি করেছেন, ওই যুবক অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাঁর কাছে একটি বস্তাও ছিল। তাতেই তাঁকে ছেলেধরা সন্দেহ করে মারধর শুরু করেন কয়েক জন। অভিযোগ, ওই যুবকের কথা শোনার আগেই তাঁকে মারধর শুরু করা হয়। এর পর গ্রামবাসীরা মাটিয়া থানায় খবর দেন। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ পৌঁছে তাকে উদ্ধার চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। গুরুতর কোনও চোট আঘাত নেই তাঁর শরীরে। এদিকে চোর সন্দেহে মারধর যুবককে মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কাকিনারার পানপুর বিডিও অফিসের সামনে। এদের মধ্যে একজনকে ভাটপাড়া থানা আটক করে