
শিশুচুরির গুজবে মহিলাকে গণধোলাইকে কেন্দ্র করে ধুন্ধুমার বারাসত। ক’দিন আগে বারাসতের কাজিপাড়ায় নিখোঁজ শিশুর পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধারের পর গুজব ছড়ায় বাচ্চা চুরির।
সোশ্যাল মিডিয়াতেও গুজব ছড়াতে থাকে। এরমধ্যেই বুধবার সকালে বারাসতের কামাখ্যা মন্দিরে এলাকায় এক মহিলা একটি বাচ্চাকে নিয়ে অটোতে উঠতে দেখে গুজব ছড়ায় বাচ্চা চুরির। এরপরেই ওই মহিলাকে মারধর শুরু করে দেন স্থানীয়রা। এরপর পুলিশ গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। মাইকিং করে গুজব না ছড়ানোর জন্য মাইকিংও করা হয় পুলিশের তরফে। কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মাইকিং করা হয়। ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
