দীর্ঘ ৬ মাসের লড়াই, অবশেষে বাংলাদেশ থেকে ভারতে মাটিতে পা রাখলেন সোনালি বিবি। শুক্রবার সন্ধেয় মালদার মেহেদিপুর সীমান্ত দিয়ে ছেলের হাত ধরে ভারতে ঢুকেছেন তিনি। তবে তাঁর আত্মীয় আরও ৪ জন এখনও হস্তান্তর করা হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ। জুন মাসে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি বিবি সহ ৬ জনকে বাংলাদেশি সন্দেহে ধরে দিল্লি পুলিশ। এরপর বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। এরপর থেকে অনুপ্রবেশকারী হিসেবে ২০ অগাস্ট তাঁদের গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ থানার পুলিশ।
গ্রাম থেকে শহর
News & Much More





