গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Video News জগদ্ধাত্রী পুজোয় জনজোয়ার চন্দননগরে

    জগদ্ধাত্রী পুজোয় জনজোয়ার চন্দননগরে

    0
    161

    পঞ্চমী থেকেই একটু একটু করে ভিড় জমছিল মণ্ডপে, জগদ্ধাত্রীর পুজোর নবমীতে কার্যত জনজোয়ারে পরিণত হয়েছে চন্দননগর। মন্ত্রোচ্চারণ, নবমীর বিশেষ অঞ্জলি থেকে কুমারী পুজো। বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের মুডে চন্দননগর। বিশাল আকারের দেবী জগদ্ধাত্রী দর্শন তো রয়েইছে, তারসঙ্গে থিম এবং মনোরম আলোকসজ্জা দেখতে ভিড় উপচে পড়েছে মণ্ডপে মণ্ডপে। বাগবাজার, তেঁতুলতলা, বেশোহাটা সর্বজনীন, ফটকগোড়া সর্বজনীন, লালবাগ, সুভাষপল্লি সর্বজনীন, সার্কাসমাঠ, মনসাতলা বারোয়ারির পুজো মণ্ডপে নবমীর সকাল থেকেই কার্যত জনস্রোত।