
ছুটি শেষ এবার বাড়ি ফেরার পালা। সোমবার মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফেরাই উল্টোরথ যাত্রা। সকাল থেকেই পুরীর গুণ্ডিচা মন্দিরের সামনে ভক্তদের ভিড় উপচে পড়েছে।
ফুল, মালায় সেজেছে জগন্নাথ, বলরাম, শুভদ্রার ৩টি রথ। উল্টোরথে এরাজ্যেও উৎসাহ কম নেই। উল্টোরথ ঘিরে জমজমাট মাহেশও। ৬২৮ বছরে মাহেশের রথ দেখতে কয়েক হাজার পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মায়ারপুর ইসকনে উল্টোরথ উৎসবে হাজির হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রথের মতই উল্টোরথে দেশবিদেশের প্রচুর ভক্তের সমাগম হয়েছে মায়াপুরে। মহিষাদল রাজবাজি, বেলঘরিয়ার রথতলাতেও উল্টোরথ ঘিরে মানুষের উৎসাহ ছিল যথেষ্ট। রথ দেখার পাশাপাশি মেলাতেও কেনাকাটি হয়েছে দেদার। কথিত আছে গুণ্ডিচা মন্দির মাসির বাড়ি নামে পরিচিত। এই মাসি মায়ের বোন নন। আসলে মসী অপভ্রংশ হয়ে মাসি হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণের এক সখীর নাম ছিল পৌর্ণমসী। গুণ্ডিটা আসলে সঙ্গী পৌর্ণমসীর কুণ্ড। যা কুগুবাটি নামেও পরিচিত।
