জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের আগে সেজে উঠেছে সৈকত নগরী দিঘা। এমনিতেই দিঘা পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে একেবারে প্রথম দিকে রয়েছে। এবার নতুন পালক যোগ হয়েছে জগন্নাথ দেবের মন্দির। আর তাতেই অর্থনীতির আমুল পরিবর্তনের আশায় রয়েছেন সেখানকার হোটেল ব্যবসায়ী থেকে অন্যান্য পেশার মানুষজন। ২৯ এপ্রিল দিঘার জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্রে যজ্ঞের অনুষ্ঠান হবে। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকবেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পপতি, শিল্পীরা।
গ্রাম থেকে শহর
News & Much More
