
এরাজ্যের ভোটার তালিকায় জঙ্গিদের নাম ঢোকালো কে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের ভোটার তালিকায় হরিয়ানা, গুজরাটের বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করে নির্বাচন কমিশন, বিজেপিকে আক্রমণ করেছিলেন। তার পাল্টা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন আনসারুল্লা বাংলা জঙ্গির সদস্য সাদ শেখের নাম ঢুকল। বাংলাদেশি জঙ্গি হয়েও কিভাবে হরিহরপাড়ার ভোটার হল। কিভাবেই বা ২০২৩-র পঞ্চায়েত এবং ২০২৪-র লোকসভা নির্বাচনে ভোট দিল। শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন যারা ভোটার লিস্টে নাম তোলার কাজে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে। তাঁর অভিযোগ ৯টি জেলায় ভূতুড়ে ভোটারদের নাম ঢোকানো হয়েছে।
মুখ্যমন্ত্রী ভবানীপুরে গুজরাটি, শিখদের টার্গেট করেছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।






