
হুমায়ুনের বাবরি মসজিদের তৎপরতার মধ্যে এবার জঙ্গিপুরে কোটি টাকার মন্দির-মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন।
বংশবাটিতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জাকির হোসেন বলেছেন ধর্মের নামে বিভাজন নয়। বরং সব ধমের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। তাঁর দাবি দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় উপাসনালয়ের অভাব রয়েছে। সেই অভাব পূরণ করতে মন্দির মসজিদের সহাবস্থান প্রয়োজন।
তিনি আরও বলেছেন এই মাটি সবার। এখানে হিন্দু-মুসলিম একসঙ্গে বসবাস করে। তাই উন্নয়নের পাশাপাশি ধর্মীয় স্বাধীনতাও সমানভাবে রক্ষা করতে হবে।
