
নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কের মধ্যে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। পুলিশ সূত্রে খবর, মনিরুল ইসলাম।
জানা গিয়েছে, শনিবার রাত ৮টা নাগাদ টর্চ নিয়ে বাড়ি থেকে বার হয়েছিলেন মনিরুল। কিন্তু বেশ কিছু ক্ষণ কেটে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যায় তাঁর পরিবার। ঠিক তখনই পাড়ার এক বাড়ির নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্ক থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় মনিরুলকে। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে সেপটিক ট্যাঙ্কের মধ্যে থেকে মনিরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে। ইতিমধ্যেই ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই জায়গায় মনিরুলের মৃত্যু কী ভাবে হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। খুন না কি নিছক দুর্ঘটনা, তা নিয়েও তৈরি হয়েছে রহস্য। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
