গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National জঙ্গি হামলা, শহিদ ২ জওয়ান সহ ৪

    জঙ্গি হামলা, শহিদ ২ জওয়ান সহ ৪

    0
    123
    জম্মু কাশ্মীরে ফের ভারতীয় সেনার গাড়িতে জঙ্গি হামলার জেরে শহিদ হয়েছেন ১৮ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের দুই জওয়ান সহ চারজন।
    জখম হয়েছেন আরও কয়েকজন। সেনা সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের গুলমার্গ জেলার বারামুল্লার সীমান্ত সংলগ্ন নাগিন পোস্টের কাছে বুটাপাথরি এলাকায় এই ঘটনা ঘটেছে।
    জওয়ানদের নিয়ে গাড়িটি বোটপাট্রি থেকে রওনা দিয়েছিল। তাঁদের সঙ্গে দুজন আম নাগরিকও ছিল যারা সেনার হয়ে পোর্টার হিসেবে কাজ করে। তাঁদের মৃত্যু হয়েছে। এই হামলার পিছনে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম রয়েছে বলে মনে করা হচ্ছে। তারাই এই ধরনের ক্রস-বর্ডার হামলা চালাতে দক্ষ। ঘাতক জঙ্গিদের নিকেশ করতে এই মুহূর্তে অভিযান জারি রেখেছে ভারতীয় সেনা। গোটা ঘটনার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বৃহস্পতিবার সকালেই পুলওয়ামার ত্রাল এলাকার বাতাকুন্দ গ্রামে উত্তরপ্রদেশের এক পরিযায়ী শ্রমিককে গুলি করেছিল জঙ্গিরা।
    ছবি  সৌজন্যে :সংগৃহীত