
বাংলাদেশের রাজধানী ঢাকায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। রাজধানীতে ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়েও আগুন দিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।দেখা গিয়েছে, ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েছে। বাড়ির ভেতর থেকে ধোঁয়াও বের হতে দেখা যায়। ভেতরে ভাঙচুরও চলে।ভিডিয়োতে দেখা গিয়েছে, শেখ হাসিনার বাসভবন গণভবনে লুট চালাচ্ছেন আন্দোলনকারীদের একাংশ। কারও হাতে দামি জিনিসপত্র, কারও হাতে মুরগি। কেউ বা ছুটছেন চেয়ার হাতে।ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন। সেখানে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।এর মধ্যে বাংলাদেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। তিনি জানিয়েছেন, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি দেশবাসীকে এই আহ্বান জানাতে বলেছেন।এদিকে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীরা সেখানে দেওয়াল টপকে প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়েন। তার পর ভাঙচুর করেন।
