জননেত্রী মমতাই, তবে দুর্নীতিগ্রস্থ : হুমায়ুন

0
139

মমতা বন্দ্যোপাধ্যায় এখনও জননেত্রী হলেও, তিনি দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছেন। মুর্শিদাবাদে নিজের দলের ঘোষণা মঞ্চ থেকে এভাবেই নিজেরই একসময়ের দলের নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অন্যদিকে দল ঘোষণার মঞ্চ থেকে একদিকে ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি দেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায় হুমায়ুনের বক্তব্যে। সাসপেন্ডেড বিধায়ক বলেছেন, যেদিন মাথা গরম হবে, এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে ফিরহাদের অফিস ঘেরাও করবেন।