
গত মাসেই মতুয়া গড় বনগাঁয় মিছিল করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তারই পাল্টা ঠাকুরনগরে পরিবর্তন সংকল্প যাত্রা করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের দুই সংঘাধিপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিধায়ক সুব্রত ঠাকুর। মঞ্চ থেকে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে মুখ খুলেছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন মন্দির মসজিদের লড়াই কবে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যা থেকে জনরোষ এসব থেকে তৃণমূল মুক্তি পাবে না।
এরাজ্যের মানুষ আর চুপ করে বসে থাকবে না। এখাবে বাবরের সরকার মৌলবাদী সরকার চলছে। রোহিঙ্গা, বাংলাদেশিদের সরকার চলছে। মানুষ এর প্রতিবাদ করবে।
