জনসংখ্যাবৃদ্ধি: সিদ্দিকুল্লার ‘চিন’ সাফাই, পাল্টা বিজেপি

0
10176
ছবি সৌজন্যে : নিজস্ব

ইন্দিরা গান্ধীর সময়কার স্লোগান রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির মুখো শোনা মাত্রই প্রতিবাদ করেছে বিজেপি।

বিষয়টি নিয়ে চর্চা শুরু হতে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির সাফাই চিনের সঙ্গে লড়তে গেলে জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজনের কথাই বলেছেন। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য আদতে জনসংখ্যা বৃদ্ধির কথা বলা সিদ্দিকুল্লা চৌধুরির অন্য উদ্দেশ্য রয়েছে। তিনি আরও বলেছেন সিদ্ধিকুল্লা চৌধুরির এমন মন্তব্য একজন জনপ্রতিনিধি তথা শিক্ষক পরিচিতিকে স্নান করে। এদিকে সিদ্দিকুল্লা চৌধুরির ওই বক্তব্য বিধানসভায় রেকর্ডে রাখা হয়েছে কিনা তা স্পিকারের কাছে জানতে চেয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

তিনি প্রশ্ন তুলেছেন রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য কিভাবে বিধানসভায় দাঁড়িয়ে জনসংখ্যাবৃদ্ধির এমন দায়িত্বজ্ঞানহীন কথা বলতে পারেন।