গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk জনসমক্ষে ফাঁসির বিস্ফোরক দাবি ফিরহাদের

    জনসমক্ষে ফাঁসির বিস্ফোরক দাবি ফিরহাদের

    0
    128
    JANOSAMOKKHE FASIR BISFAROK DABI FIRHAD ER
    JANOSAMOKKHE FASIR BISFAROK DABI FIRHAD ER
    আর জি করকাণ্ডে দোষীর জনসমক্ষে ফাঁসি দেওয়ার বিস্ফোরক দাবি তুলেছেন ফিরহাদ হাকিম।
    তিনি বলেছেন দেশে এমন আইন নেই। তবে কয়েকটি দেশে যেমন জনসমক্ষে ফাঁসি দেওয়া হয় তেমনটা হলে যাদের এই ঘৃণ্য অপরাধ করার মানসিকতা রয়েছে তাঁরা ভয় পেতেন। মেয়র ফিরহাদ হাকিম আরও বলেছেন যেখানে নারীসমাজকে মাতরূপে দেখা হয় সেখানে এমন ঘটনা বেদনার। তাই মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন। প্রকৃত দোষীর ফাঁসির দাবিতে মেয়েকে নিয়ে অবস্থানে বসেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। চেতলার অহীন্দ্র মঞ্চের সামনে রবিবার সকালে ধর্নায় বসেছেন মেয়র। তিনি বলেছেন তদন্ত পুলিশের হাতে থাকলে রবিবারই চার্জশিট দিত। সিবিআইয়ের কাছে সব তথ্য দেওয়া হয়েছে। সিবিআইও রবিবার অন্তত একটা হলেও চার্জশিট দিতে পারত।