
জন্মদিনের অনুষ্ঠানে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বাঁকড়ায়।
পুলিশ সূত্রে খবর, গত রবিবার ওই কিশোরীকে এক পরিচিতের জন্মদিনে আমন্ত্রণ করা হয়েছিল। অভিযোগ সেখানেই ওই কিশোরীকে নেশা করিয়ে তার শ্লীলতাহানি ও আপত্তিকর ছবি তোলা হয়। এরপরে ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে ডোমজুর থানার পুলিশ। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত চলছে।








