গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু তরুণীর

    জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু তরুণীর

    0
    610
    howrah biddut pristo hoye mito chatri
    howrah biddut pristo hoye mito chatri
    জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর। হাওড়ার সালকিয়ার
    তাঁতীপাড়া এলাকায় বছর ২২-র ওই তরুণী বোনের সঙ্গে যাওয়ার সময় বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানের সামনে হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়েছেন জলমগ্ন রাস্তায়।
    ঘটনাস্থলে ছিলেন তরুণীর বাবাও। তিনি দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। পরে স্থানীয় বাসিন্দারাই তরুণীকে উদ্ধার করে গোলাবাড়ি থানা এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। সিইএসসিকে খবর দিলে কর্মীরা এসে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সামনের ল্যাম্পপোস্ট থেকে কোনও বৈদ্যুতিক তার ঝুলছিল। সেটা থেকেই বিদ্যুপৃষ্টের ঘটনা ঘটেছে। মালিপাচঘরা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।