
বারবার মৃত্যু হুমকি, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের চোখে, সলমান খান। সেই কারণে এই মুহূর্তে কড়া নিরাপত্তায় রয়েছেন সুপারস্টার সালমান খান।
এদিকে কাজের প্রতিশ্রুতিগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছেন তিনি। তার শুটিংয়ের বাইরে একাধিক নিরাপত্তার ব্যবস্থা করেছে মহারাষ্ট্র সরকার। এর মধ্যে আগামী ২৭ ডিসেম্বর ৫৯ বছরে পা রাখবেন সালমান খান। জন্মদিনেই ফ্যান ফলোয়ারদের সারপ্রাইজ দিতে চলেছেন তিনি। অভিনেতা সালমানকে শেষ দেখা গেছে টাইগার থ্রি ছবিতে কিন্তু ছবিটি ফ্যানদের প্রত্যাশা তেমন পূরণ করতে পারেনি। গত ঈদে তিনি তার আসন্ন ছবি সিকান্দার-এর ঘোষণা করেছিলেন। এরপর থেকেই তার ছবির জন্যে উতলা হয়ে রয়েছেন ফ্যানরা।ছবিটি পরিচালনা করছেন গজনী পরিচালক এ.আর. মুরুগাদোস।এটিই তার প্রথম কোলাবোরেশন।ছবির শুটিং শেষ করেছেন সালমান কিন্তু ছবির শিরোনাম ঘোষণার পর থেকেই ফ্যান ফলোয়াররা জানতে চাইছেন, ছবিতে সুপারস্টারের ভূমিকা কী হবে? খ্যাতনামা পরিচালকের সঙ্গে সুপারস্টারের সংযুক্তকরণ স্বাভাবিকভাবেই ফ্যানদের উত্তেজনা বাড়িয়ে তুলেছে। ছবি থেকে এখনও কোনও ছবি ফাঁস হয়নি। রিপোর্টে বলা হয়েছে, শিগগিরিই বড় আপডেট ফ্যান ফলোয়ারদের সঙ্গে শেয়ার করতে চলেছেন সালমান। যা ভাইজানের জন্মদিনে ফ্যানদের জন্যে উপহার হবে। খবর,২৭ ডিসেম্বর সিকান্দার-এ সালমানের প্রথম লুক এবং প্রথম অফিসিয়াল পোস্টার রিলিজ করা হবে। প্রোডাকশনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে,টিম এই মুহূর্তে একটি বিস্ফোরক অ্যাকশন সিকোয়েন্সের শুটিংয়ে ব্যস্ত। তাই নির্মাতারা সালমানের জন্মদিনেই তার ছবির পোস্টার লঞ্চ করার কথা ভাবছে।ইতিমধ্যে সিকান্দার-এর টিম হায়দরাবাদে ছবির কিছু বড় সিকোয়েন্সের শুটিং সম্পন্ন করেছে।তীব্র ট্রেন সিকোয়েন্সের শুটিংয়েরও পরিকল্পনা চলছে। যা ২০২৫ সালের জানুয়ারিতে শ্যুট করা হবে।
বলা হচ্ছে,২০২৫ সালের ঈদে ছবিটির গ্র্যান্ড রিলিজের কথা রয়েছে। অ্যাকশন প্যাকড সিকোয়েন্স ভরা এই ছবিতে সম্পূর্ণ নতুন অবতারে দেখা যাবে সালমানকে। এদিকে সিকান্দার-এরপর জওয়ান পরিচালক অ্যাটলির সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন সালমান। যেখানে সালমানের সঙ্গে কমল হাসানকে দেখা যাবে।








