
শুভেন্দু ইস্যুতে হুমায়ুনের বক্তব্যে অসন্তুষ্ট তৃণমূল সরাসরি দেখা করতে বলেছে। মঙ্গলবার তৃণমূলের দলীয় শৃঙ্খলারক্ষা কমিটির সামনে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সরাসরি হাজিরের জন্য নির্দেশ দিয়েছেন শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়।
অন্যদিকে শৃঙ্খলারক্ষা কমিটির ডাকে যাবেন কি যাবেন না তা এখনও স্পট করেননি হুমায়ুন কবীর। তৃণমূল সূত্রে খবর, সেখানেই তাঁকে কড়া নির্দেশ দেওয়া হবে। তাঁর আচরণ সম্পর্কে দলের অভিমতও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে। একইসঙ্গে হুমায়ুনের মন্তব্য,.তাঁর হুমকির জেরেই কলকাতা ছেড়ে দিল্লি পালিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদে ওঁর গাড়ির চাকা আমি ঘুরতে দেবেন না। অধীর চৌধুরী রেলের প্রতিমন্ত্রী থাকাকালীন তাঁকে আড়াই ঘণ্টা আটকে রেখেছিলেন। মুখ্যমন্ত্রী ফোন করায় তারপর ছেড়েছেন। এরপরই হুময়ুনের মন্তব্য, মুর্সিদাবাদের কোনও কোনও নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখ’।এই প্রসঙ্গে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, সব রাজনৈতিক দলের কিছু মতাদর্শ আছে। হুমায়ুন এমন কিছু বারবার বলছে, যা দলের আদর্শের পরিপন্থী।
ও বলছে, ও যা বলেছে সেটা ওর ব্যক্তিগত জায়গা থেকে। কিন্তু এক জন বিধায়ক হয়ে এটা ও ব্যক্তিগত ভাবে বলতে পারে না।
