
রাজ্যজুড়ে দহনপোড়া গরমের মধ্যেই প্রচার-মনোনয়নে ব্যস্ত শাসক-বিরোধী সবপক্ষ। সোমবার সকালে বহরমপুরের রানিবাগান থেকে খাগড়া বান্ধব প্রেসের মোড় পর্যন্ত মিছিল করে জনসংযোগ সেরেছেন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।
নির্বাচনী প্রচার চলার সময় অগণিত মানুষ অধীর চৌধুরীকে আশীর্বাদ করেন এবং ফুল ছুঁড়ে সম্বর্ধনাজ্ঞাপন করেন।এদিকে জনজোয়ারে ভেসে মনোনয়নপত্র জমা দিয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী এসএম সদি ও রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অলকেশ দাস। একইভাবে নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং নদিয়া দক্ষিণের রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। অন্যদিকে বীরভূম, এবং বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল ও জোট প্রার্থী শতাব্দী রায় ও অসিত মাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে মুর্শিদাবাদদের বহরমপুরের প্রশাসনিক ভবনে দলীয় নেতাদের নিয়ে মনোনয়ন পত্র জমা করেছেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান।
