জমানো খুচরো নিয়ে মেয়ের স্কুটি কিনলেন চা দোকানি বাবা

0
97

সাড়ে ৪ বছর ধরে জমানো খুচরো নিয়েই শোরুম থেকে মেয়ের স্কুটি কিনলেন বাবা। রবিবার চন্দ্রকোণার গোঁসাইবাজারে জারভর্তি খুচরো নিয়ে শোরুমে হাজির হন চায়ের দোকানি বাচ্চু। তিনি জানান এই জারে ৪০ হাজার টাকা হতে পারে। এরপর প্রায় আড়াই ঘণ্টা ধরে ৮ জন কর্মী মিলে খুচরো গুনে চমকে যান। সাড়ে ৪ বছরে ৬৯ হাজার টাকা জমে গিয়েছে ওই জারে।