জমিতে কাজের সময় হৃদরোগে মৃত ব্যক্তি 

0
1177
A man died of heart attack while working in the field
A man died of heart attack while working in the field
তীব্র দাবদাহের মধ্যে জমিতে চাষের কাজের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়।
পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তি বছর ৩১-র সীমন্ত সিং। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মত বুধবার সকালেও জমিতে তিল তোলার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন সীমন্ত সিং। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় দাড়িগেড়িয়া গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সীমন্ত সিংয়ের পরিবারে।