জমি অধিকার কমিটির অবস্থান-বিক্ষোভ তপ্ত ভাঙড়

0
816
BHANGAR AGITATION
BHANGAR AGITATION

জমি অধিকার কমিটির সদস্যের গ্রেফতারের প্রতিবাদে পাওয়ার  গ্রিডের সামনে অবস্থান তোলা নিয়ে  ধুন্ধুমার ভাঙড়। পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি বেধে যায় ।

জানা গিয়েছে  পোলেরহাট থানার পুলিশ জমি জীবিকা কমিটির সদস্য হাবিবুর ঢালিকে শ্যামপুকুর থেকে গ্রেফতার করে। সেই খবর এলাকায়  পৌঁছতে জমি কমিটির নেতত্বে পাওয়ার  গ্রিডের সামনে অবস্থানে বসেন জমি কমিটির সদস্যরা। রবিবার পুলিশ সেই অবস্থান তুলতে গেলেই তপ্ত হয়ে  ওঠে পরিস্থিতি। পরে কাশীপুর থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনার চেষ্টা করে।