
জমি জটে এখনও আটকে ঘাটাল মাস্টার প্ল্যান। দফায় দফায় বৈঠকের পরেও পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মানুষজন জমি দিতে নারাজ। এলাকাজুড়ে পড়েছে পোস্টার।
রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে ৫০০ কোটি বরাদ্দ কথা ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিজে জানিয়েছিলেন কেন্দ্রের সাহায্য না পেয়ে রাজ্য সরকার নিজেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে। এরপরেই রবিবার ঘাটালে প্রশাসনিক আধিকারিক, কমিটির সঙ্গে বৈঠক করেছিলেন সাংসদ অভিনেতা দেব। কিন্তু তারপরেও দাসপুরের মানুষজন জমি ছাড়তে নারাজ। তাঁদের অভিযোগ ঘাটালকে বাঁচানোর জন্য এবং দাসপুরকে ডোবানোর চক্রান্ত চলছে। এর প্রতিবাদে ২৫ ফেব্রুয়ারি দাসপুরে মহামিছিলের ডাক দিয়েছে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদ কমিটি। ভোটের আগে মানুষকে কাঁঠালের আমসত্ত্ব দেওয়ার মত অবস্থা।
খোচা দিয়েছেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার ক্ষমতা নেই রাজ্য সরকারের।








