জমি দখল, শিলিগুড়ির মেয়র ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা গ্রেফতার

0
1205
Land grab Siliguri mayor close Trinamool leader arrested
Land grab Siliguri mayor close Trinamool leader arrested
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই জমি দখলের অভিযোগে গ্রেফতার শিলিগুড়ির দাপুটে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক।
দলীয় সূত্রে খবর, দেবাশিস শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ।মুখমন্ত্রীর ধমকের থেকে শিলিগুড়ি শহরে সরকারি জমি জবরদখলমুক্ত করতে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন ও পুরসভা। পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত ঘটনায় বুধবারই দেবাশিসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জনৈক বিমল রায়। তাঁর অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে নিয়ে আসা হয়েছে শিলিগুড়ি থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিস ছাড়াও আরও দু’জনকে আটক করেছে এনজেপি থানার পুলিশ। তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য শিলিগুড়ি থানা আনা হয়েছে।