
দেগঙ্গার উত্তর চাঁদপুরে জমি নিয়ে বিবাদের জেরে ও জমির গাছ নিয়ে দুই শরিকের গন্ডগোল এক মহিলার ধারালো অস্ত্রের কোপে দুই পক্ষের আহত হয়েছেন ৫ জন। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ২।
এই ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুই পক্ষই দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে দু’পক্ষের দু’জনকে গ্রেফতার করে দেগঙ্গা থানার পুলিশ। এদিকে, জমি বিবাদ’কে কেন্দ্র করে সিভিক ভলান্টিয়ারের বাড়ি ভাংচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার পলাশি হাজরা পাড়ার পূর্বপাড়ায়। অভিযোগ, জোর করে একজন সিভিক ভলেন্টিয়ারের জমি দখলের চেষ্টা করলে, তিনি তাতে রাজি না হওয়ায় তাঁর বাড়ি ভাংচুর চালানো হয়। এই ঘটনায় পলাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে।
সিভিক যার বিরুদ্ধে এই অভিযোগ করছেন তৃণমূল তার নাম বকুল সেখ এবং আজাদ শেখ। এলাকায় যথেষ্টই উত্তেজনার সৃষ্টি হয়েছে, রয়েছে প্রচুর পুলিশ মোতায়েন।
