
জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে দাদার খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার নাকাশিপাড়ায়।
স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা গিয়াসউদ্দিন মল্লিক ও জালাল মল্লিকের মধ্যে জমি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল। সোমবার তা চরম আকার ধারণ করে। দু’পক্ষের অশান্তি কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ সেই সময় জালাল মল্লিকের উপর গিয়াসউদ্দিন সহ আরও চার ভাই চড়াও হয়ে মারধর করে। গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বেথুয়াডহরী স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
