জমি বিবাদ মেটাতে গিয়ে মাথা ফাটল আইসি-র

0
104

জমি বিবাদ মেটাতে গিয়ে কান্দিতে মাথা ফাটল আইসি-র। আহত হয়েছেন আরও ২ জন পুলিশকর্মী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের কান্দির গোকর্ণ এলাকা। জানা গিয়েছে গোকর্ণ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোসায়ডোব এলাকায় ৪ বিঘা চাষের জমির ধান দখল ও কাটা নিয়ে অশান্তি শুরু হয়। দুই পক্ষই একে অপরকে মারধর করে বলে অভিযোগ।