
জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের ২৫ দিনের মাথায় চার্জশিট দিয়েছে সিট। আক্রোশে নয়, বিকৃত মানসিকতা থেকেই জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে চার্জশিটে লেখা হয়েছে।
সিসিক্যামেরার ফুটেজ, ময়নাতদন্তের রিপোর্ট, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে এই রিপোর্ট বলে জানিয়েছে সিট। এদিকে হুগলির গোঘাট থেকে আরামবাগে ডাক্তার দেখাতে এসে যুবকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন এক মহিলা। অভিযুক্তকে। ধরে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। নির্যাতিতার অভিযোগ ডাক্তার চেম্বারে না। আসায় একটি জায়গায় অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় অভিযুক্ত তাঁকে কোনও একটি বিষয়ে সাহায্য করার কথা বলে পাশের একটি দোকানের গুদামঘরে নিয়ে যায়। এরপরেই গুদামের শাটার ফেলে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। চেঁচামেচিতে স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে। এরপর অভিযুক্তকে ধরে গণধোলাই দেয়।
এরপর পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে আবারও বরানগর থানায় সাসপেন্ডেড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে জেরা করেছে পুলিশ।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক
