
জয়ন্ত সিং সাদা অট্টালিকার কথা জানতেনই না বলে কাযত দাবি করেছেন সৌগত রায়, মদন মিত্ররা। কামারহাটি পুরসভায় বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত রায় জানিয়েছেন আগে যখন মারধর করেছিল তখন গ্রেফতার হয়েছিল। দেড়মাস কাস্টডিতে ছিল জয়ন্ত সিং।
তৃণমূল সাংসদ বলেছেন পুলিশ যথেষ্ট কড়া ধারা দিয়েছিল জয়ন্তর বিরুদ্ধে। পুলিশকে বলা হয়েছে জয়ন্ত সিংকে কঠোরতম শাস্তির জন্য কড়া ধারা দিতে। পুকুর বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে জয়ন্ত-র বিরুদ্ধে। তবে কি তার বাড়ি ভেঙে ফেলা হবে। সেই প্রশ্নে সৌগত রায় বলেছেন এখনই এমন কিছু হবে না। বাড়ি ভাঙার আইনগত পদ্ধতি আছে। সেটা শুরু হয়েছে। প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে।







