গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk জয়ন্ত সিংয়ের অত্যাচারের ভিডিও প্রকাশ সুকান্ত-র

    জয়ন্ত সিংয়ের অত্যাচারের ভিডিও প্রকাশ সুকান্ত-র

    0
    233
    Jayant Singhs torture video released by Prakash Sukant
    Jayant Singhs torture video released by Prakash Sukant

    আড়িয়াদহকাণ্ডের মধ্যেই বিজেপির পোস্ট করা মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের অত্যাচারের একটি ভিডিও ঘিরে তোলপাড়।

    বিজেপির রাজ্য সভাপতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে কামারহাটির তালতলা ক্লাবে একটি মহিলাকে হাত-পা দু’ দিক থেকে টেনে লাঠি দিয়ে বীভৎস মারের ভিডিও। সুকান্ত লিখেছেন, কামারহাটির তালতলা ক্লাবে জয়ন্ত সিংয়ের দলবলের আরেক নারকীয় অত্যাচার। মহিলার ওপর অকথ্য অত্যাচার মদন মিত্র ঘনিষ্ঠ জয়ন্ত সিংয়ের দলবলের। নারী উন্নয়নের কথা বলা সরকারের আমলে মানবতার লজ্জা। চ্যাংদোলা করে লাঠি দিয়ে মারের বীভৎস ভিডিও পোস্ট করে আক্রমণে সুকান্ত মজুমদার। এদিকে এই নারকীয় অত্যাচারের ঘটনায় রাজ্যের ডিজিপি-র  ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। এক্স হ্যান্ডেলে এনসিডব্লিউর তরফে লেখা হয়েছে, রাজ্যে তৃণমূলের গুন্ডাবাহিনী দ্বারা একজন মহিলাকে এইভাবে মারধর করা হচ্ছে, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে এফআইআর এবং নির্যাতিতা মহিলার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।