জয়েন্টের ফল-কলেজ ভর্তিতে সই সংগ্রহ করবে এসএফআই

0
132
ছবি সৌজন্যে :ফেসবুক

জয়েন্টের ফলপ্রকাশ এবং কলেজে ভর্তিপ্রক্রিয়া শেষ করে দ্রুত ক্লাস শুরুর দাবিতে রাজ্যজুড়ে সই সংগ্রহ করবে এসএফআই।

বৃহস্পতিবার এসএফআইয়ের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক বৈঠক করে একথাই জানিয়েছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। তিনি বলেছেন রাজ্য সরকারের কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি বন্ধ হয়ে গিয়েছে। সরকার আটকে দিয়েছে ভর্তি প্রক্রিয়া। বিকাশভবনে গিয়ে এসএফআই জানতে চেয়েছিল কবে থেকে কলেজে ক্লাস শুরু হবে।

কলেজে ভর্তি শেষ হবে। কিন্তু সেই সব প্রশ্নের উত্তর তো দেয়নি, উল্টে পুলিশের লাথি জুটেছে ছাত্রছাত্রীদের।