জয়ের একমাস পরেও শপথের অপেক্ষায় সায়ন্তিকারা

0
213
opekhhay sayantika ra
opekhhay sayantika ra
জয়ের এক মাস পরেও শপথের অপেক্ষায় তৃণমূলের দুই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াল হোসেন সরকার।
৪ জুন লোকসভা নির্বাচনের সঙ্গে ফল বেরিয়েছিল বরানগর এবং ভগবানগোলা উপনির্বাচনের। এরপর এক মাস কেটে গেলেও বিধানসভায় শপথে অনড় দুই প্রার্থী আম্বেদকরের মূর্তি নিচে ধর্না চালিয়ে যাচ্ছেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথ জটিলতা কাটাতে আইনি পরামর্শ নিতে শুরু করেছেন। তিনি জানিয়েছেন ২ দিনের মধ্যে এই সংক্রান্ত কোনও ইতিবাচক সিদ্ধান্ত না নিলে আইনের দ্বারস্থ হবেন। এরইমধ্যে নাম না করে রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিযায় পোস্টে লিখেছেন হোটেল তাজ পালেসের তথাকথিত কাহিনীর নায়ক ভুলে যাচ্ছেন আইনত চলতি শপথ বিতর্কে তাঁর ভূমিকা নেই। তিনি ছাড়াও সব হতে পারে। এদিকে পরিষদীয় মন্ত্রী শোভদেব চট্টোপাধ্যায় বলেছেন সন্তানসম দুই বিধায়ককে বিধানসভায় শপথগ্রহণ করাতে রাজ্যপালের কি এমন দোষ হবে।